ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত আবুধাবি
ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ম এখনো পুরোপুরি শুরু হয়নি। এর আগেই রাজধানী আবুধাবিতে রেকর্ড গরম অনুভূত হয়েছে। শুক্রবার (২৪ মে) আল শোয়ামেখ এলাকায় তাপমাত্রা পৌঁছায় ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে—যা এই মৌসুমে রেকর্ড। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এই তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বছরের এ সময়টাতে সাধারণত আকাশ থাকে পরিষ্কার এবং কিছু এলাকায় মেঘ দেখা গেলেও তীব্র গরম এবং বাড়তি আর্দ্রতার কারণে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে তীব্র অস্বস্তি বিরাজ করছে। হালকা-মাঝারি বাতাস বইলেও সূর্যের তেজে স্বস্তি মিলছে না।
স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে আবুধাবির আল শোয়ামেখে এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এনসিএম জানায়, ২০০৩ সাল থেকে আবহাওয়ার তথ্য রেকর্ড রাখা শুরু হয় এবং এটাই মে মাসে রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০০৯ সালের মে মাসে তাপমাত্রা উঠেছিল ৫০ দশমিক ২ ডিগ্রিতে।
এর আগে গত এপ্রিল মাসে আমিরাত ইতিহাসের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। ওই মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি, যা পূর্ববর্তী রেকর্ড ৪২ দশমিক ২ ডিগ্রিকে ছাড়িয়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ