ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৪০০ মিলিয়ন ডলারের উপহার নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প
ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের উপহার হিসেবে একটি বিলাসবহুল উড়োজাহাজ গ্রহণ করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে এ উপহারকে আইনসম্মত বলে দাবি করা হয়েছে, তবে বিরোধী রাজনৈতিক দলসহ নিজ দলের অনেক সদস্যও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, কেউই ৪০০ মিলিয়ন ডলারের উড়োজাহাজ নিছক উপহার হিসেবে দেয় না— এর পেছনে কোনো প্রত্যাশা থাকাটা স্বাভাবিক। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আইনি দিক বাদ দিলেও নৈতিকতার জায়গা থেকে এটি গ্রহণ করা ঠিক হয়নি।
পেন্টাগন ইতোমধ্যেই নিশ্চিত করেছে, তারা উপহার হিসেবে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ পেয়েছে, যা কিছু রূপান্তরের পর প্রেসিডেন্ট পরিবহনের জন্য উপযোগী 'এয়ার ফোর্স ওয়ান'- এ রূপান্তর করা হবে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ মে মধ্যপ্রাচ্য সফরের সময় এই উপহার গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাম্প এ বিষয়ে বলেন, কাতার সরকারের পক্ষ থেকে এটি একটি নিঃস্বার্থ উপহার, আর এমন সুযোগ হাতছাড়া করাটা বোকামি হতো। তিনি দাবি করেন, উড়োজাহাজটি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, বরং প্রতিরক্ষা বিভাগকে দেওয়া হয়েছে এবং তিনি প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর এটি আর ব্যবহার করবেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক