ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবির প্রশাসনিক ভবনসহ ১২ স্থাপনার নাম পরিবর্তন
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনসহ ১২টি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৩৯তম সিন্ডিকেট সভায় ২২ মে (বৃহস্পতিবার) এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন নামকরণের মধ্যে উল্লেখযোগ্য হলো সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন ও শহীদ মনসুর আলী প্রশাসন ভবনকে যথাক্রমে প্রশাসন ভবন-১ ও প্রশাসন ভবন-২ নামে নামকরণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে 'বিজয় ২৪ হল' এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে 'জুলাই ৩৬ হল' নাম দেওয়া হয়েছে। শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের নাম পরিবর্তন করে 'সিনেট ভবন' রাখা হয়েছে।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে শেখ কামাল স্টেডিয়ামকে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম', ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনকে 'জাবির ইবনে হাইয়ান ভবন' এবং ড. এম এ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনকে 'জামাল নজরুল ভবন' নামে নামকরণ। এছাড়া কৃষি অনুষদ ভবনের নাম 'কৃষি ভবন' এবং শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে 'রাজশাহী বিশ্ববিদ্যালয় মডেল স্কুল' করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট ও বিনোদপুর গেটের নাম যথাক্রমে 'শহীদ সাকিব আঞ্জুম গেট' ও 'শহীদ আলী রায়হান গেট' করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর