ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
স্কুলবাসে বো-মা হা-মলায় ভারতের সংশ্লিষ্টতা, প্রমাণ দেবে পাকিস্তান
ডুয়া ডেস্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, দেশটির ভেতরে সক্রিয় দুটি সন্ত্রাসী গোষ্ঠী ভারতের হয়ে কাজ করছে এবং বেলুচিস্তানের খুজদারে একটি স্কুলবাসে বোমা হামলার সঙ্গে নয়াদিল্লির সম্পৃক্ততার যথাযথ প্রমাণ উপস্থাপন করা হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, বুধবার (২১ মে) খুজদার ক্যান্টনমেন্টের দিকে আসা একটি স্কুলবাস কোয়েটা-করাচি হাইওয়ের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে তাতে বোমা হামলা হয়। মর্মান্তিক এই ঘটনায় তিন শিশুসহ অন্তত ছয়জন প্রাণ হারান এবং আহত হন ৪০ জনেরও বেশি, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।
সরকারি সূত্রে জানা যায়, গুরুতর আহত অন্তত ১২ জন শিক্ষার্থী এখনো চিকিৎসাধীন। বৃহস্পতিবার কোয়েটার হাসপাতালে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজ–এর একটি অনুষ্ঠানে বলেন, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নামের সশস্ত্র গোষ্ঠীটি ভারতের হয়ে কার্যক্রম চালাচ্ছে, এবং এ সংক্রান্ত প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তিনি বলেন, আমরা ভারতের সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণসহ আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করবো।
তিনি আরও বলেন, বিএলএ এবং ভারতের মধ্যে সম্পর্কের বিষয়টি গোপন কিছু নয়। আমরা অতীতে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ করেছি, এবার তার বাস্তব প্রমাণ দেখাবো। বিএলএ ভারতের হয়ে স্পষ্টভাবেই সন্ত্রাসী তৎপরতায় জড়িত।
প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, হামলার পেছনে থাকা ব্যক্তিদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে এবং দোষীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ