ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
২১ দিন পর দেশে ফিরল প্রবাসীর নিথর দেহ
ডুয়া ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার মহদিপুর গ্রামের প্রবাসী যুবক শাহ আলম চঞ্চলের লাশ ২১ দিন পর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টায় তাকে দাফন করা হয়।
২৫ বছর বয়সী চঞ্চল পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। তবে গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সেখানে কর্মস্থলে একটি ভেকু মেশিনের ধাক্কায় প্রাণ হারান তিনি।
চঞ্চল ছিলেন মহদিপুর গ্রামের রফিকুল ইসলাম জফিরের ছেলে। তার চাচাতো ভাই ফয়সাল আহম্মেদ জানান, মঙ্গলবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চঞ্চলের মরদেহ গ্রহণ করা হয়। এরপর নিজ গ্রামে এনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
দুই বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় যান চঞ্চল। সেখানে এক নির্মাণ প্রতিষ্ঠানে ভেকু মেশিন চালকের সহকারী হিসেবে কাজ করতেন। কঠোর পরিশ্রম করে পরিবারকে আর্থিক সংকট থেকে বের করে আনছিলেন তিনি। এর মধ্যেই দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ।
ছেলের মৃত্যুতে পিতা রফিকুল ইসলাম ভেঙে পড়েছেন, আর মা সাথী বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন। রফিকুল বলেন, মৃত্যুর আগের রাতেও ছেলের সঙ্গে কথা হয়েছিল। তখন সে সবার কাছে দোয়া চেয়েছিল। কে জানত, সেটাই হবে তার শেষ কথা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ