ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বাংলাদেশিদের জন্য কানাডায় স্কলারশিপ; ৪ বছরের আর্থিক সুবিধা
ডুয়া ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় যৌথভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'ইউজিসি-ম্যাকগিল পিএইচডি স্কলারশিপ প্রোগ্রামে' আবেদন আহ্বান করেছে। এই স্কলারশিপের আওতায় পিএইচডি শিক্ষার্থীরা চার বছর পর্যন্ত বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।
আর্থিক সুবিধা
১. জীবনযাত্রার ব্যয়ের জন্য বছরে ১৫,০০০ কানাডিয়ান ডলার।২. স্বাস্থ্য ও জীবন বিমার জন্য প্রায় ১,১০০ কানাডিয়ান ডলার।৩. বার্ষিক বেতন-সহায়তা হিসেবে প্রায় ৯,৮০০ কানাডিয়ান ডলার।৪. একবারের জন্য ফেরত আসার বিমান ভাড়া (প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার)।৫. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কুইবেক সরকারের নির্ধারিত বার্ষিক টিউশন ফি (২০,২১৪ কানাডিয়ান ডলার) বহন করবে। তবে স্বাস্থ্যবিমা এর বাইরে থাকবে।
আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
- আগ্রহী প্রার্থীদের সরাসরি ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পছন্দের ডক্টরাল প্রোগ্রামে আবেদন করতে হবে।
- জানুয়ারির (শীতকালীন) সেশনের জন্য আবেদন পাঠাতে হবে ১ আগস্টের মধ্যে এবং সেপ্টেম্বরের (শরৎকালীন) সেশনের জন্য ১৫ জানুয়ারির মধ্যে। প্রার্থীরা তাঁদের আবেদনপত্রে উল্লেখ করতে পারবেন যে তাঁরা ইউজিসি-ম্যাকগিল ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে আবেদন করছেন।
- স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রার্থীদের নিজ দায়িত্বেএই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়: ১১ জুন ২০২৫। এই সময়ের আগেই আবেদনপত্র ম্যাকগিলের ওয়েব পোর্টালে পৌঁছাতে হবে।
বিস্তরিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন