ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
ডুয়া নিউজ: আজ (২১ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর কমেছে। লেনদেন কমার শীর্ষ ১০টির মধ্যে ৬টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির। এমনিতেই কিছুদিন যাবত দুর্বল কোম্পানির শেয়ারে ধারাবাহিক পতন দেখা গেছে। আজ ঊর্ধ্বমুখী বাজারে দুর্বল এই ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দুর্বল কোম্পানিগুলো হলো—প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, ইন্টারন্যাশনাল লিজিং, বিআইএফসি, প্রাইম ফাইন্যান্স এবং তুংহাই নিটিং।
আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ৬.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৬ টাকায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে জিলবাংলা সুগারের। শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৫.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৭০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতন ঘটেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ কমে হয়েছে ৩ টাকা ৫০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিআইএফসির ৩০ পয়সা বা ৪.৭৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২০ পয়সা বা ৪.৩৫ শতাংশ এবং তুংহাই নিটিংয়ের ১০ পয়সা বা ৩.৭০ শতাংশ দর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিনিয়োগকারীরা এখন নিজেদের পুঁজি রক্ষায় সচেতন হচ্ছেন। ফলে তারা ‘জেড’ ক্যাটাগরির শেয়ার বিক্রি করে ‘এ’ ক্যাটাগরির বা তুলনামূলকভাবে ভালো শেয়ারে বিনিয়োগ করছেন। এর ফলে প্রতিদিনই দরবৃদ্ধিতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো এগিয়ে থাকছে। পক্ষান্তরে, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার বিক্রির চাপে পড়ায় এসব কোম্পানির ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)