ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে: তারেক রহমান
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি পুনরায় জানিয়েছে।
রোববার (২৫ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
সরকারের প্রতি গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘সরকার অন্তর্বর্তীকালীন হোক বা তত্ত্বাবধায়ক—জনগণকে তাদের সমালোচনায় সক্রিয় থাকতে হবে। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের জায়গা নেই।’
বিগত আ’লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘ভোটের অধিকার সংবিধানে থাকলেও মানুষকে তা প্রয়োগ করতে দেয়নি তারা। যদি সত্যিকারের জনগণের প্রতিনিধিরা সংসদে থাকতেন, ফ্যাসিবাদী আচরণ করার সুযোগ কম থাকতো।’
এনবিআর সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, ‘সংস্কার কখনোই একক বা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এটি একটি চলমান প্রক্রিয়া। কিন্তু সরকার বাজেটের আগেই এনবিআরে সংস্কারের নামে অচলাবস্থার সৃষ্টি করেছে।’
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে জনগণের অধিকার, নির্বাচনের স্বচ্ছতা ও গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে, আর সে পথেই এগোচ্ছে বিএনপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- ঢাকাসহ ১৭ জেলায় রাতের ঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ চেয়ারম্যান ও ৭ ডিনের পদত্যাগ, নেপথ্যে কী?