ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে কবি নজরুলের নামে হবে একটি হল: উপাচার্য
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটি হল বরাদ্দ হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
রবিবার (২৫ মে) সকালে কবির ১২৬ তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি।
উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার প্রস্তাব আছে। সেটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি।
তিনি বলেন, আমরা কিছু বড় প্রকল্প হাতে নিয়েছি। সেটা একনেকে বাস্তবায়নের অপেক্ষায় আছে। সেটা পাস হলেই আমরা ঢাবিতে আরো নয়টা হল নির্মাণের কাজ শুরু করবো। সেখানে একটি হল আমাদের জাতীয় কবির স্মৃতিতে ও তার অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে নামকরণের আন্তরিক প্রচেষ্টা থাকবে।
তিনি আরও বলেন, আমাদের এই প্রকল্পের ১১টি পর্যায়ের মধ্যে ১০টি পর্যায় সম্পন্ন হয়েছে। এখন একনেক থেকে চূড়ান্ত বিল পাস হলেই আমরা শুরু করতে পারবো। আশা করি এটি আগামী দুই মাসের মধ্যেই হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)