ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ঢাকা অচলের ঘোষণা
ডুয়া ডেস্ক: টানা ছয় দিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ মে) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এই হুঁশিয়ারি দেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন।
একই দিনে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়ন সব ধরনের নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেয়।
এর আগে মঙ্গলবার (২০ মে) সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা নগর ভবনের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন।
আন্দোলনকারীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে গুলিস্তান-বঙ্গবাজার সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন, যার ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। বৃষ্টি উপেক্ষা করেও দুপুর পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যান এবং পুরো এলাকা স্লোগানে মুখর করে তোলেন।
মঞ্চে সংহতি প্রকাশ করেন ডিএসসিসির বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা। উপস্থিত ছিলেন স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজকল্যাণ সমিতি এবং ৪র্থ শ্রেণি কর্মচারী সমাজকল্যাণ সমিতির নেতারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বুধবার সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে আমরা নগরবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে অনির্দিষ্টকালের জন্য সব নাগরিক সেবা বন্ধ করে দেবো।”
এর আগে সোমবার (১৯ মে) আন্দোলনকারীরা নগর ভবন ঘেরাও করে বঙ্গমার্কেট ও গোলাপ শাহ মাজার সড়কে অবস্থান নেন, যার ফলে পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় কার্যত অচলাবস্থা তৈরি হয়।
আন্দোলনকারীরা জানিয়েছে, যতদিন না ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব নিচ্ছেন, ততদিন রাজপথে আন্দোলন চলবে। তাদের বল্রন, গণতন্ত্র, আইন ও আদালতের রায় প্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং এই অবস্থান চালিয়ে যাবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে