ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাইকোর্টে রিট করিনি: ইশরাক
মেয়র হিসেবে শপথ চেয়ে হাইকোর্টে এখনও রিট করিনি বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
আজ রবিবার (২৫ মে) বিকেলে বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো কিছু হয়নি।
এতে আরও বলা হয়, আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।
উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ গ্রহণের অনুরোধ জানিয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন’—এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরই এই বিবৃতি দেন ইশরাক হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত