ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
অস্ট্রেলিয়ায় দারুণ সুযোগ বাংলাদেশিদের, আজই শেষদিন
ডুয়া ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় পড়াশোনার দারুণ সুযোগ তৈরি হয়েছে। Australia Awards Scholarships নামে পরিচিত এই জনপ্রিয় ফুল স্কলারশিপ প্রোগ্রামের আবেদন সময়সীমা বাড়ানো হয়েছে। এখন আবেদন করা যাবে আজ, ৪ মে ২০২৫ পর্যন্ত। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন এই তথ্য নিশ্চিত করেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ পরিচালিত এই স্কলারশিপ মূলত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের জন্য। ২০২৫ সালে বিশ্বের ৫৫টি দেশের মোট ১,৫৫১ জন শিক্ষার্থী এই স্কলারশিপ পাবেন। শুধু ২০২৩–২৪ শিক্ষাবর্ষেই এই কর্মসূচিতে অস্ট্রেলিয়া ব্যয় করেছে প্রায় ২৭০ বিলিয়ন ডলার।
পড়াশোনার সুযোগ যেসব বিষয়ে:
-
স্বাস্থ্য
-
উন্নয়ন ও টেকসই উন্নয়ন
-
পরিবেশ
-
ট্রেড ও পাবলিক পলিসি
-
অর্থনীতি ও প্রশাসন
-
অবকাঠামো
-
বিজ্ঞান ও প্রকৌশল
-
ব্লু ইকোনমি
স্কলারশিপে যে সুবিধাগুলো মিলবে:
✅ সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
✅ বইপত্র ও শিক্ষাসামগ্রীর খরচ
✅ ইকোনমি ক্লাসে যাতায়াতের বিমান ভাড়া
✅ মাসিক ভাতা (জীবনযাপনের জন্য)
✅ স্বাস্থ্যবিমা
✅ প্রয়োজন অনুযায়ী ফিল্ডওয়ার্কের খরচ
আবেদনের যোগ্যতা:
-
বাংলাদেশের নাগরিক হতে হবে
-
বয়স কমপক্ষে ১৮ বছর
-
আবেদনকারী অস্ট্রেলিয়ার নাগরিক হতে পারবে না
-
সামরিক বাহিনীর সদস্য হলে আবেদনযোগ্য নয়
ইংরেজি দক্ষতা (যেকোনো একটি টেস্ট):
-
IELTS: ন্যূনতম ৬.৫ (প্রতিটি ব্যান্ডে অন্তত ৬)
-
TOEFL iBT: ন্যূনতম স্কোর ৮৪
-
PTE Academic: ন্যূনতম স্কোর ৫৮
আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনে। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে:
www.australiaawards.org
আবেদন শুরু: ১ ফেব্রুয়ারি ২০২৫
আবেদন শেষ: আজ, ৪ মে ২০২৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন