ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
থাইল্যান্ডে স্কলারশিপের সুযোগ
ডুয়া ডেস্ক: থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ প্রদান করছে। দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি (এআইটি) ‘এআইটি স্কলারশিপ-২০২৫’ এর আওতায় মাস্টার্স ও পিএইচডি কোর্সে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা, গবেষণা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
এআইটি মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনটি স্বনামধন্য স্কুলে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। এই স্কুলগুলো হলো—১. স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি),২. স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (এসইআরডি),৩. স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)।
এআইটি স্কলারশিপ শুধুমাত্র টিউশন ফি মওকুফের সুযোগ দেয় না, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়ী নেতা গড়ে তোলার একটি উদ্যোগ।
সুযোগ-সুবিধাএই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি ছাড় পাবেন, যা তাদের একাডেমিক পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে, শিক্ষার্থীদের নিজ খরচে জীবনযাপন করতে হবে এবং প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ এ বৃত্তির বড় একটি সুবিধা।
কারা আবেদন করতে পারবেন—
এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) ২০২৫ স্কলারশিপে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। যোগ্যতাসমূহ হলো—
সকল দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
ইংরেজি দক্ষতা: মাস্টার্স প্রোগ্রামের জন্য IELTS-এ ন্যূনতম ৫.০ স্কোর, এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ন্যূনতম ৫.৫ স্কোর থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স প্রোগ্রামের জন্য ৪ বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, যেখানে মাস্টার্সে ন্যূনতম ৩.৫ জিপিএ এবং ব্যাচেলর ডিগ্রিতে ন্যূনতম ২.৭৫ জিপিএ থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ—
২০২৫ সালের এআইটি স্কলারশিপের জন্য আবেদন করার নির্ধারিত সময়সীমা রয়েছে।
আগস্ট ২০২৫ ইনটেকের জন্য আবেদন শেষ তারিখ: ২০ জুলাই ২০২৫
জানুয়ারি ২০২৬ ইনটেকের জন্য আবেদন শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০২৫
আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো