ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
কর আদায়ে উৎসাহ বাড়াতে নতুনদের জন্য কর ছাড়
ডুয়া ডেস্ক: নতুন অর্থবছর ২০২৫-২৬-এর বাজেটে ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম আয়কর হার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে অঞ্চলভেদে এই ন্যূনতম করের হার ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে হলেও, এবার সর্বনিম্ন করের পরিমাণ বর্ধিত করে ৫ হাজার টাকা নির্ধারণ করার কথা ভাবা হচ্ছে।
তবে নতুন করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে তাদের জন্য বিশেষ ছাড় রাখা হতে পারে। এ ক্ষেত্রে প্রস্তাবনায় বলা হয়েছে, সদ্য টিআইএন নেওয়া ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম কর নির্ধারণ করা হতে পারে মাত্র ১ হাজার টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আগামী জুনে বাজেট ঘোষণার সময় এই সংশোধিত ন্যূনতম করহার কার্যকর করা হতে পারে। এনবিআরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক করদাতা ইচ্ছাকৃতভাবে তাদের করযোগ্য আয় কম দেখিয়ে ন্যূনতম করের আওতায় থাকতে চাচ্ছেন। তাই কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে ন্যূনতম কর কাঠামোতে এই পরিবর্তন আনা হচ্ছে।
বর্তমানে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম করের হার ৫ হাজার টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার টাকা এবং বাকি অঞ্চলগুলোতে ৩ হাজার টাকা। প্রস্তাবিত পরিবর্তনের ফলে সব ক্ষেত্রেই এটি ৫ হাজার টাকা হতে পারে।
যদি কারও আয় করযোগ্য না হয়, অর্থাৎ তার কর ‘জিরো রিটার্ন’ হয়, তাহলে তাকে কর দিতে হয় না। তবে কোনো করদাতার হিসাব অনুযায়ী আয়কর যদি ৭০০ টাকা হয়, আর তিনি ঢাকার বাইরে থাকেন, তাহলে বর্তমান নিয়মে তাকে ন্যূনতম ৩ হাজার টাকা কর দিতে হয়। প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, সেই কর বেড়ে দাঁড়াবে ৫ হাজার টাকায়।
বর্তমানে দেশে ১ কোটির বেশি টিআইএনধারী থাকলেও মাত্র ৪৫ লাখ ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেন। তার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৩০ লাখেরও বেশি করদাতা ‘জিরো রিটার্ন’ জমা দেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
এনবিআর আশা করছে, ন্যূনতম কর কাঠামোর এই সংস্কারের মাধ্যমে রিটার্ন দাখিল এবং কর প্রদানে সচেতনতা বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ