ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ
ডুয়া নিউজ: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নির্দিষ্ট খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লোর স্পেস ও জমি কেনার ক্ষেত্রে এই সুযোগ থাকবে, যদিও করহার সর্বোচ্চ সাত গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে।
এনবিআরের প্রস্তাব অনুযায়ী, ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মতিঝিলসহ অভিজাত এলাকায় প্রতি বর্গমিটারে জমির ওপর সর্বোচ্চ ১৫ হাজার টাকা কর আরোপের পরিকল্পনা রয়েছে, যা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার টাকায় উন্নীত হতে পারে।
সংবিধানের ২০(২) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে এই বিধানের সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এভাবে কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করে এবং আইনের শাসনকে দুর্বল করে।
তবে এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, আবাসন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পুরোপুরি বাতিল না করে করহার বাড়িয়ে সীমিত সুযোগ রাখার চিন্তা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, জমি ও ফ্ল্যাট নিবন্ধনের সময় প্রকৃত মূল্য দেখানোর প্রবণতা বাড়াতে রেজিস্ট্রেশন কর কমানোরও সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, বাজেটে প্লাস্টিকের টেবিলওয়্যার ও কিচেনওয়্যারে ১৫% ভ্যাট আরোপ এবং বাণিজ্যিকভাবে আমদানিকৃত সিগারেট পেপারে সম্পূরক শুল্ক ১৫০% থেকে বাড়িয়ে ৩০০% করার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২ জুন বাজেট পেশ করবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ