ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আসছে নতুন ৩ নোট, থাকছে না ব্যক্তির ছবি
ডুয়া ডেস্ক: এবার ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নকশার নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, এই নোটগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকবে না।
আজ শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ড. আহসান এইচ মনসুর বলেন, “বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশিদের সহযোগিতা চাওয়া হচ্ছে। বিদেশে থাকা সম্পদ কেউ যেন বিক্রি না করতে পারে সে জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে।”
এর আগে অনুষ্ঠানে ব্যাংকের গভর্নর বলেন, “এজেন্ট ব্যাংকিং দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশকে ক্যাশলেসের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মোবাইল ব্যাংকিং বাড়ানোর মাধ্যমে ক্যাশলেস লেনদেন সহজ হবে। এতে বিশাল সাশ্রয়ও করা যাবে। এ ছাড়া কমবে দুর্নীতিও।”
অনুষ্ঠানে পিকেএসএফ-এর সঙ্গে পাঁচটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র