ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় জানাল অধিদপ্তর
ডুয়া ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বর্তমানে নতুন নিয়োগবিধি অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে। যা সম্পন্ন হতে আরও এক মাসের মতো সময় লাগবে। নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার সাত দিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম।
সূত্র মতে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রায় ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই সংখ্যা ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রায় ৩২ হাজার শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৪৪ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
প্রসঙ্গত, ২০০৯ সালের একটি মামলার কারণে প্রধান শিক্ষক পদে পদোন্নতি স্থগিত ছিল। এরপর ২০১৪ সালে মামলার নিষ্পত্তি হলেও প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় নিয়োগ চলে যায় পিএসসির অধীনে। এতে ফের স্থবিরতা আসে পদোন্নতির প্রক্রিয়ায়।
শেষমেশ ২০২৩ সালের আগস্টে পদোন্নতি কার্যক্রম আবার শুরু হয়। তবে ২০২৪ সালের জানুয়ারিতে একটি মামলার কারণে আবারো তা বন্ধ হয়ে যায়। সেই জটিলতা কাটিয়ে এবার নতুন করে বড় পরিসরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?