ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত-পাক উত্তেজনা: এবার কূটনীতিক বহিষ্কার করল পাকিস্তান
ডুয়া ডেস্ক: কূটনৈতিক নিয়মনীতি লঙ্ঘন এবং দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অপ্রীতিকর ব্যক্তি’ ঘোষণা করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২২ মে) প্রকাশিত জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ওই কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বৈঠকে পাকিস্তানি পক্ষ ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীদের কূটনৈতিক আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার এবং সুযোগ-সুবিধার অপব্যবহার না করার বিষয়ে জোর দেয়।
পাকিস্তানের এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে, যখন এর কিছুক্ষণ আগে ভারতও নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ