ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রিমান্ডে মমতাজ
ডুয়া ডেস্ক: কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মানিকগঞ্জের দুটি আলাদা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা ১৫ মিনিটে মানিকগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর আদালত এ আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের কোট হাজতে আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় সংঘটিত চারজনকে হত্যার মামলায় মমতাজকে আসামি হিসেবে মানিকগঞ্জের সিনিয়র দায়রা জজ আদালতে তোলা হয়। মামলাটি বিচারাধীন বিচারক নূর হোসেনের আদালতে।
মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম গত ১৩ মে মমতাজের সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষ তার জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ মে রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন