ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে ভারতীয় বিমান
ডুয়া ডেস্ক: মাঝআকাশে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। ফ্লাইট নম্বর ৬ই ২১৪২ দিল্লি থেকে কাশ্মীরের শ্রীনগরের পথে যাওয়ার সময় হঠাৎ শিলাবৃষ্টি ও প্রবল ঝড়ের মুখে পড়ে বিমানটি।
ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে)। ঝড়ের তীব্রতায় বিমানটির সামনের অংশ বিশেষ করে ‘নোজ’ অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে হিন্দুস্থান টাইমস।
শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট ও ক্রু সদস্যরা সব ধরনের জরুরি প্রটোকল অনুসরণ করেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন। পরে আতঙ্কগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও সান্ত্বনা দেওয়া হয়।
ঘটনার পর বিমানে থাকা এক যাত্রী ওয়াইস মাকবুল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্সে লেখেন, “আমি বিমানটিতে কাশ্মীরে আমার বাড়ি ফিরছিলাম। এটা ছিল যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা। ঝড়ের সময় মানুষ আতঙ্কে চিৎকার করছিল, সবার মুখে ছিল সৃষ্টিকর্তার নাম।”
এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন, বিমানের ভিতরে এক ধরনের হাহাকার পরিস্থিতি বিরাজ করছিল। বিমানের সামনের অংশের ক্ষতির চিত্রও ভিডিওতে স্পষ্ট দেখা গেছে।
বর্তমানে বিমানটিকে গ্রাউন্ডে রাখা হয়েছে এবং বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পর সেটিকে পুনরায় চলাচলের উপযুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক