ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
নতুন হারে ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
ডুয়া ডেস্ক: আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বাজেট ঘোষণাকে কেন্দ্র করে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা ২০ শতাংশ হারে এই ভাতা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানান এবারের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত রয়েছে এবং একটি কমিটি এ নিয়ে কাজ করছে।
তবে নতুন মহার্ঘ ভাতা কার্যকর হলে ২০২৩-২৪ অর্থবছর থেকে চালু হওয়া অতিরিক্ত ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।
সরকারি চাকরিজীবীরা বর্তমানে বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। এর সঙ্গে জুলাই থেকে নতুনভাবে মহার্ঘ ভাতা যোগ হবে। এতে সরকারের অতিরিক্ত প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মূল্যস্ফীতির চাপ মোকাবেলায় গত ডিসেম্বরে একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রাথমিক প্রস্তাবে ১০ম থেকে ২০তম গ্রেডে ২০ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডে ১০-১৫ শতাংশ মহার্ঘ ভাতার কথা বলা হয়েছিল। জনপ্রশাসন সচিব এই প্রস্তাব জানুয়ারি থেকে কার্যকরের পরামর্শ দিলেও অর্থনৈতিক সীমাবদ্ধতা ও উপদেষ্টাদের আপত্তির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
বর্তমান বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮২ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দ রয়েছে যা মোট বাজেটের ১০.৪১ শতাংশ। মহার্ঘ ভাতা কার্যকর হলে আগামী অর্থবছরে এই খাতে ব্যয় প্রায় ৯৬ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে পূর্ববর্তী সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ও অবসরপ্রাপ্ত ৭৬৪ জন কর্মকর্তাকে ৭৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে থাকা বৈষম্য দূর করতেই নতুন ভাতা কাঠামো কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’