ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ছাত্রদলের সভাপতি ইস্যুতে বিজ্ঞপ্তি প্রকাশ, নেতাকর্মীদের জন্য বিশেষ বার্তা
দু’দিন ধরে কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন না ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ নিয়ে সংগঠনটির ভেতরে গুঞ্জন উঠেছে যে, তাকে অব্যাহতি দিয়ে সিনিয়র নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে।
তবে এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (৩০ মে) রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল সভাপতি রাকিব শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন। এজন্যই তিনি সাময়িকভাবে কর্মসূচিতে অংশ নিতে পারছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিবুল ইসলাম রাকিব আগামী রোববার থেকে নিয়মিতভাবে দলের কার্যক্রমে অংশ নেবেন। তার অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও বিষয়টি নিশ্চিত করে বলেন, “সভাপতির অব্যাহতির খবর পুরোপুরি গুজব।”
কেন্দ্রীয় ছাত্রদল সকল নেতাকর্মীকে গুজব ও বিভ্রান্তিকর প্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী