ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘নিউ সিঙ্গাপুর’ হবে মহেশখালী-মাতারবাড়ি; সহায়তায় জাপান
বাংলাদেশের মহেশখালী-মাতারবাড়ি সিঙ্গাপুরের আদলে গড়ে তোলা হবে। আর এ কাজে সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ জাপান।
আজ শুক্রবার (৩০ মে) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের অগ্রযাত্রায় জাপানের পাশে থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।”
তিনি আরও বলেন, “মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রকল্পে সহায়তার করে ওই অঞ্চলকে ‘নিউ সিঙ্গাপুর’ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান।”
শফিকুল আলম বলেন, “মহেশখালী-মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) প্রকল্প নিয়ে ২০১৪ সাল থেকেই জাপান কাজ করেছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার এই অঞ্চলকে ঘিরে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করতে চাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ গ্রোথ ইঞ্জিন হিসেবে যেন এই অঞ্চলকে গড়ে তোলা যায় সেটাই সরকারের ইচ্ছা।”
প্রেস সচিব বলেন, “সরকারের লক্ষ্য এই অঞ্চল একটি লজিস্টিকস, পোর্ট, এনার্জি এবং ফিশারিজ হাবে পরিণত হবে। কক্সবাজার-মহেশখালি যেন স্মার্ট সিটিতে পরিণত হয় এবং প্রধান উপদেষ্টার ভাষ্যমতে এই অঞ্চল যেন ‘নিউ সিঙ্গাপুর’ হিসেবে গড়ে ওঠে সরকার সে উদ্দেশে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাপান।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত