ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর বার্তা
ডুয়া নিউজ: শিক্ষকদের উদ্দেশে ‘অহেতুক’ দাবি-দাওয়ার সরাসরি আবেদন বন্ধে কঠোর বার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে শিক্ষা সচিবের কাছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ আবেদন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত একটি নির্দেশনা সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়।
এতে বলা হয়, সচিবের কাছে সরাসরি এমপিও সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আবেদন করার প্রবণতা বেড়েছে, যা বন্ধ করতে হবে। এ ধরনের আবেদন নিয়ম বহির্ভূত এবং তা গ্রহণযোগ্য নয়।
নির্দেশনায় আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও এর আওতাধীন দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যদের কেউ যদি যথাযথ কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে সরাসরি আবেদন করেন, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনার মাধ্যমে তারা দপ্তরের দৈনন্দিন কাজের শৃঙ্খলা বজায় রাখতে এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া আরও কার্যকর করতে চায়।
এ নির্দেশনা কার্যকর হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সরাসরি আবেদনের অপ্রয়োজনীয় চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ