ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভালো শেয়ারের হাত ধরে বাজার চাঙা হওয়ার চেষ্টা
ডুয়া নিউজ : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২১ মে) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১.৩২ পয়েন্টে এবং আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকা।
এদিন লেনদেন বৃদ্ধির পেছনে মূল অবদান রেখেছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার। প্রতিদিনই ধারাবাহিকভাবে লেনদেন বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখছে ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলো। সেই ধারাবাহিকতায় আজও লেনদেন বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ১৮ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিটি শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির লেনদেন হয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকার। দিন শেষে প্রতিটি শেয়ারের দর ছিল ৩৭৪ টাকা ৮০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বীচ হ্যাচারির। কোম্পানিটির মোট ১২ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে শেয়ারের দর দাঁড়িয়েছে ৪৭ টাকায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৮ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ৪ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি