ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি সাদা দলের আহবায়ক কমিটিতে নির্বাচিত হলেন যারা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহবায়ক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
সোমবার (৩০ ডিসেম্বর) কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়।
এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিত ভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণ সভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বর ২০২৪ তারিখের সভায় উপস্থাপন করা হয়। এতে দেখা যায় ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী-এর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।
এছাড়া যুগ্ম আহবায়ক (উত্তর) হিসাবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার-এর নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলাম-এর নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীন-এর নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে নিম্নোক্তদের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?