ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য ক্যাম্পাসে প্রবেশের সময় স্নাতক (পাস) ২০২২ ব্যাচের কিছু পরীক্ষার্থী তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তার ওপর হামলার চেষ্টা করে এবং এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।
উল্লেখ্য, এই ব্যাচের শিক্ষার্থীরা করোনা মহামারী ও রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিকবার অটোপাসের দাবিতে আন্দোলন করেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই এই দাবির বিরোধিতা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে অটল ছিল। পরীক্ষার পর প্রকাশিত ফলে দেখা যায় ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
পরীক্ষায় ব্যর্থ হওয়া শিক্ষার্থীদের জন্য গ্রেস মার্ক ও খাতা পুনর্মূল্যায়নের সুযোগও প্রদান করা হয়েছে। এর ফলাফল চলতি মাসেই প্রকাশিত হওয়ার কথা। তবুও কিছু ব্যর্থ শিক্ষার্থী বিভিন্ন মহলের উসকানিতে প্রভাবিত হয়ে আজকের এই অনভিপ্রেত ঘটনার জন্ম দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই অটোপাসের ব্যবস্থা গ্রহণ করা হবে না। হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গাজীপুরের গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট