ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লন্ডনের লুটন কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র শাহানারা নাসের
ডুয়া নিউজ: যুক্তরাজ্যের লন্ডনের লুটন কাউন্সিলের (২০২৫–২৬) নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন শাহানারা নাসের (মমতা)। তিনি প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী হিসেবে এই পদে নির্বাচিত হয়ে গড়েছেন অনন্য মাইলফলক। একই সভায় কাউন্সিলর এমি নিকলসকে লুটন বরো কাউন্সিলের মেয়র হিসেবে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (২০ মে) লুটন কাউন্সিলের বার্ষিক সভায় বিদায়ী মেয়র তাহমিনা সেলিম (২০২৪–২৫)–এর সভাপতিত্বে নতুন মেয়র ও ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয়।
ব্রিটেনে মূলধারার রাজনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। বিশেষ করে নারী নেতৃত্বের উত্থান এ ধারাকে আরও গতিশীল করে তুলেছে। সম্প্রতি দেশটির জাতীয় নির্বাচনেও একাধিক নারী প্রার্থী সরাসরি নির্বাচনে অংশ নিয়েছেন।
২০২৩ সালের ৪ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে শাহানারা নাসের লেবার পার্টির প্রার্থী হিসেবে লুটন কাউন্সিলের সেইন্টস ওয়ার্ড থেকে ১ হাজার ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রথমবারেই কাউন্সিলর নির্বাচিত হয়ে স্থানীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন তিনি।
চলতি বছরের ২০ জুন থেকে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। ব্যক্তিজীবনে তিনি লুটনের কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সাবেক শিক্ষক শাহ আবু নাসের (সাজন)–এর সহধর্মিণী।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শাহানারা নাসের বলেন, “লুটনের প্রতিটি মানুষের জন্য নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে কাজ করে যেতে চাই। এই পদ আমার জন্য যেমন সম্মানের, তেমনি দায়িত্বপূর্ণও। যারা আমাকে নির্বাচিত করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করবো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ