ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
সকল চাকরির পরীক্ষার নাম্বারসহ ফলাফল প্রকাশের দাবিতে ঢাবিতে মানববন্ধন
ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরিতে নিয়োগ, প্রতিটি নিয়োগ পরীক্ষার নাম্বার সহ ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ ৩০ ডিসেম্বর(২০২৪) খ্রিষ্টাব্দ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ, ঢাবি শিক্ষার্থী রাকিব, নূরুল আবসার, মামুন, আল আমিন মিরা,আব্দুল ওয়াহিদ, মহি উদ্দিন,মোহাম্মদ রফিকুল ইসলাম, আসাদ প্রমুখ।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ বলেন, "সকল সরকারি চাকরির পরীক্ষায় প্রিলি, রিটেন ও ভাইবার নাম্বার সহ ফলাফল প্রকাশ করলে অনিয়ম, দূর্নীতি ও গোঁজামিলের সুযোগ থাকবে না। এতে স্বচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা চাকরি পাবে।"
তিনি এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কোটা সংস্কার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও পিএসসির তত্ত্বাবধানে সকল চাকরির পরীক্ষা আয়োজনের দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ