ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ফিল্ড মার্শাল হলেন জেনারেল আসিম মুনির
ডুয়া ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শালে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতকালে ‘অপারেশন বুনিয়ান-ই-মারসুস’ এবং ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘মারকা-ই-হক’ সামরিক অভিযানে নেতৃত্বদানের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি দেওয়া হয়।
গত মাসে পহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে। ৬ ও ৭ মে রাতে ভারতীয় বাহিনী নয়াদিল্লি, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। এর জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
পরবর্তীতে, সীমান্ত এলাকায় ড্রোন হামলা এবং বিমানঘাঁটিতে আক্রমণের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে ১০ মে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়।
এই সংঘাতকালে দক্ষ নেতৃত্বের জন্যই জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট