ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
পাকিস্তান
ঈদুল আজহার সম্ভাব তারিখ
ডুয়া ডেস্ক: আগামী জুনে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তবে জুনের কত তারিখে পশু কোরবানির মাধ্যমে দিনটি পালন করবেন মুসলিমরা, সেটি নিশ্চিত হওয়া যাবে জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন। সেদিনই ওই অঞ্চলে জিলহজ মাসের চাঁদ দেখা হবে। সংযুক্ত আরব আমিরাতের আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির তথ্যমতে, ওই দিন চাঁদ দেখার সম্ভাবনা বেশি। যদি ২৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৬ জুন, বৃহস্পতিবার।
সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ‘২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ উঠবে এবং সূর্যাস্তের পর আরও ৩৮ মিনিট আকাশে দৃশ্যমান থাকবে, যা চাঁদ দেখার জন্য পর্যাপ্ত সময়।’
এদিকে এশিয়ার দেশ পাকিস্তান ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, ‘প্রাথমিক গণনা অনুযায়ী পাকিস্তানে কোরবানির ঈদ হতে পারে ৭ জুন। তবে ঈদের তারিখের চূড়ান্ত ঘোষণা দেবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।’
পাকিস্তানের জ্যোতির্বিদ ও সৌরবিজ্ঞানী ড. ফাহিম হাসমী জানিয়েছেন, ‘২৭ মে পাকিস্তানে নতুন চাঁদ দেখার সম্ভাবনা নেই, কারণ সে সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা।’
তবে ২৮ মে চাঁদের বয়স হবে ৩৫ ঘণ্টার বেশি, ফলে সেদিন চাঁদ দেখা যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।
এই হিসাব অনুযায়ী, যদি ২৯ মে পাকিস্তানে জিলহজ মাস শুরু হয়, তাহলে দেশটিতে ঈদুল আজহা ৭ জুন, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
জ্যোতির্বিদরা আরও বলেন, “যদি এই হিসাব ঠিক থাকে, তবে ৫ জুন হবে আরাফার দিন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিনই মুসলিম বিশ্বে পালিত হবে ঈদুল আজহা।”
তবে ঈদের নির্ভুল তারিখ নির্ভর করবে প্রতিটি দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার ওপর। ফলে ঈদের সঠিক দিন জানতে হলে এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)