ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্বেচ্ছায় ফিরে গেলেই ১০০০ ডলার
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে সম্মত অভিবাসীদের জন্য প্রথম চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএচএস)। এই ফ্লাইটে প্রত্যেককে এক হাজার মার্কিন ডলার করে প্রদান করা হয়েছে এবং কলম্বিয়া ও হন্ডুরাসের ৬৪ জন নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএচএস জানিয়েছে, এটি একটি স্বেচ্ছামূলক চার্টার্ড ফ্লাইট ছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নিজ নিজ দেশে ফেরা অবৈধ অভিবাসীরা সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছে। তারা ভ্রমণ সহায়তা, এক হাজার করে ডলার ও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনাও বজায় রেখেছেন।’
গত ৫ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান, তবে তাদের ভ্রমণের খরচ বহনসহ এক হাজার মার্কিন ডলার প্রদান করা হবে। ট্রাম্পের এই কর্মসূচির আওতায়, দেশে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের প্রায় তিন সপ্তাহের সময় দেয়া হয়েছিল তাদের ব্যক্তিগত বিষয়গুলো সমাধান করার জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ