ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আজ শাহবাগ মোড় অবরোধ করবে ছাত্রদল
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ এনে আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৯ মে) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদল জানায়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হন। এ হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেপ্তার না করা এবং তদন্তে গাফিলতির প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল ঘাতকসহ জড়িত সকল অপরাধীর গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, এর আগেও একই দাবিতে গত রোববার (১৮ মে) বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। সে সময় তারা "সাম্য হত্যার বিচার চাই", "বিচার চাই, বিচার চাই", "We want justice" প্রভৃতি স্লোগানে মুখরিত ছিল শাহবাগ মোড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)