ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'ইশরাককে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে'
ডুয়া ডেস্ক: আজ-কালকের মধ্যে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়ালে যে আন্দোলন চলছে, তা অন্যভাবে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরের বালুচরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, "ঢাকার রাজপথ, নগর ভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা। আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে—আদালতের রায় অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দেওয়ার জন্য।" সালাহউদ্দিন আহমদ বলেন, "এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় প্রস্তুত। কিন্তু তার মানে এই নয় আপনারা যা মনে চায় তাই করবেন, আর মেনে নেব।"
তিনি আরও বলেন, "আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজকে রাতের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করুন। তা না হলে ঢাকার এ আন্দোলনকে কেন্দ্র করে আরো বৃহত্তর আন্দোলন হতে পারে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী