ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার অবদান স্মরণে এপিইউবি নেতাদের শোক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নেতারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে এপিইউবির সভাপতি মো. সবুর খান ও মহাসচিব ইশতিয়াক আবেদিনের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
প্রতিনিধি দল উল্লেখ করেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে প্রথমবারের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এই উদ্যোগ বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনে। তার দূরদর্শী নেতৃত্বের কারণে আজ দেশে চার লাখের বেশি শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঠ্যক্রমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এছাড়াও, দেশের মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক সংযোগে এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এক ঘণ্টাব্যাপী মতবিনিময়ে বাংলাদেশের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, সমস্যার সমাধান ও সম্ভাবনার বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এ সময় তারেক রহমান শিক্ষিত তরুণ প্রজন্ম, পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য কনটেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, অনলাইন ট্রেডিং-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ এবং আধুনিক হাইটেক সিটি স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এপিইউবির ভাইস চেয়ারম্যান কে.বি.এম. মঈন উদ্দিন চিশতী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তামারা হাসান আবেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এ. কাশেম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সদস্য জাভেদ হোসাইন উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি