ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
টেকনাফে ১৭ বনকর্মীকে অপহরণ
ডুয়া নিউজ: কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় পাহাড় থেকে ১৭ জন বনকর্মীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে অপহরণের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অপহৃতরা কর্মীরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)।
টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ সকালের দিকে টেকনাফের হ্নীলার জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৭ জন শ্রমিককে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। তাঁদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাঁদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘অপহরণের শিকার বনবিভাগের শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছেন। আমরা বিষয়টি নিয়ে তৎপর রয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা