ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পতনের মাঝেও ব্যতিক্রম দুই খাতের শেয়ার
ডুয়া নিউজ: সপ্তাহের তৃতীয় কর্মদিবস (১৯ মে) শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ দশমিক ৭৫ পয়েন্ট। তবে বাজার পতনের মাঝেও দুই শ্রেণির কিছু শেয়ার দর বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে। আজ দর বৃদ্ধিতে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ৮টি কোম্পানি ছিল। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ‘এ’ ক্যাটাগরির এস্কোয়ার নিট কম্পোজিট, ইউসিবি এবং ডেসকো। অন্যদিকে ‘বি’ ক্যাটাগরির রয়েছে কাট্টালি টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, মুন্নু ফেব্রিক্স, শার্প ইন্ডাস্ট্রিজ এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো।
জানা গেছে, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে কাট্টালি টেক্সটাইলের। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকায়। এর ফলে কোম্পানিটির শেয়ার বিক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়ে যায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সায়। এ কোম্পানিটিও বিক্রেতা সঙ্কটে পড়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বৃদ্ধির শেয়ার ছিল এস্কোয়ার নিট কম্পোজিট। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সায়। এই শেয়ারটিও বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।
অন্যদিকে, দর বৃদ্ধির তালিকায় ছিল আরও কয়েকটি কোম্পানি। এর মধ্যে মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৮.৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৩০ পয়সা বা ৮.১৩ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৬০ পয়সা বা ৫.৭১ শতাংশ, ইউসিবির ৬০ পয়সা বা ৫.৬১ শতাংশ এবং ডেসকোর শেয়ার দর ১ টাকা বা ৪.৭৫ শতাংশ বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)