ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবিতে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ ছাত্র-জনতার
ঢাবি প্রতিনিধি: স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেয়ার পর পুনরায় এঁকে জুতা নিক্ষেপ করে ক্ষোভ মেটালো বিক্ষুব্ধ ছাত্র-জনতা৷ সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে পুনরায় ছবি এঁকে জনতা জুতা নিক্ষেপ করা হয়।
এসময় ‘শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আওয়ামী লীগের দুই গালে জুতা মারো তালে তালে,’ ‘শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে,’ ‘একটা একটা লীগ ধর ধইরা ধইরা জেলে ভোর,’ ইত্যাদি স্লোগান দেয় জুতা নিক্ষেপ করতে আসা ছাত্র-জনতা।
সাদমান আহমেদ তুর্য নামে একজন বলেন, ঘৃনা প্রকাশ করা থেকে আমরা থামতে পারি না। এই হাসিনা ও এই স্তম্ভ বাংলাদেশের একটি ঘৃণার প্রতীক হিসেবে থাকবে চিরকাল।
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, খুনি হাসিনার জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিতি ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা হয়, তারপর আজকে নতুন ভাবে সবাই আবার তাদের ক্ষোভ ও ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যারা মুছেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হোক পাশাপাশি আমরা খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা চাই গনহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ চাই।
ছাত্রী ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, হাসিনার এই ঘৃণা স্তম্ভকে আমরা হারিয়ে যেতে দেব না আমরা এটাকে বাংলাদেশের সকল স্বৈরাচারের জন্য একটা প্রতীক হিসেবে দাড় করাতে চাই যে বা যারা এটা মুছেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হোক এবং এই ইস্যুতে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঐক্য আছে বলে আমরা মনে করি।
শেখ হাসিনার শাসনকালে মেট্রোরেলের রাজু ভাস্কর্য–সংলগ্ন দুই পিলারে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকে ছাত্রলীগ। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জনতা তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ, রক্তের প্রতীকস্বরূপ লাল রং, ইটপাটকেল ও ঝাড়ু মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। ফলে একসময়ের গ্রাফিতি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীকে রূপ নেয়। ফলশ্রুতিতে এটির নামকরণ হয় ‘ঘৃণাস্তম্ভ’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস