ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বনেদি সাত শেয়ারের হাত ধরে লেনদেনে গতি
ডুয়া নিউজ: আজ সোমবার (১৯ মে) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৮৮ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকার। এই লেনদেনে নেতৃত্ব দিয়েছে ‘এ’ ক্যাটাগরি বা বনেদি গ্রুপের সাত প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো—ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারি, সিটি ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।
জানা গেছে, আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। কোম্পানিটির মোট ১৪ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৫৮ টাকায় লেনদেন হয়েছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৩৪৭ টাকা ৩০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বীচ হ্যাচারির। কোম্পানিটির মোট ১১ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনশেষে এর প্রতিটি শেয়ার ৪৪ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৪৪ টাকা ৩০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ ব্যাংকটির মোট ৮ কোটি ৩৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয় এবং দিনশেষে প্রতিটি শেয়ারের মূল্য ছিল ২৩ টাকা। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৮০ পয়সা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে—এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৬ কোটি ৯৮ লাখ ৮৩ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)