ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ছাত্রীকে ধ'র্ষণচেষ্টা, শিক্ষককে গণপি'টুনি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায়। এ সময় ওই শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেয়, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)