ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইশরাকের শপথ নিয়ে যা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা
ডুয়া ডেস্ক: মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে আইনগত জটিলতা ও মেয়াদ সংক্রান্ত সমস্যা এখনো কাটেনি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, এসব জটিলতা নিরসনের আগ পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না।
সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, “আন্দোলনকারীদের জনদুর্ভোগ বিবেচনায় রাখতে হবে। নগরবাসী যে দুর্ভোগের মুখে পড়েছে, সেটি অনুধাবন করে আন্দোলনে অংশ নেওয়া উচিত।”
তিনি আন্দোলনকারীদের প্রতি ধৈর্যের আহ্বান জানিয়ে বলেন, “এই মুহূর্তে ধৈর্য ও দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন।”
এদিকে পাকিস্তান সফর নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সম্ভাব্য পাকিস্তান সফরের ক্ষেত্রে সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে খেলা না হয়—এমন অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। জানান, বিসিবি নির্বাচন ঘিরেও কিছু আইনি জটিলতা রয়েছে। এগুলো দ্রুত সময়ে নিষ্পত্তি সম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর