ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আ.লীগের জোটসঙ্গীদের স-ন্ত্রা-সী সংগঠন ঘোষণার দাবিতে আইনি নোটিশ
ডুয়া ডেস্ক: এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাকি দলগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ক্ষ্মীপুরের বাসিন্দা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী হোসেন মো. আনোয়ারের পক্ষ থেকে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন রিগ্যান।
এই নোটিশ প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনজীবী সালাহউদ্দিন বলেন, “জোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও, ১৪-দলীয় জোটের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
নোটিশে অবিলম্বে এসব দলের বিরুদ্ধে কার্যকর ও আইনানুগ পদক্ষেপ নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে হোসেন মো. আনোয়ার গণমাধ্যমকে বলেন, “আওয়ামী লীগ একা কাজ করেনি। দমন-পীড়নের কিংবা সহিংস সিদ্ধান্তগুলো জোটগতভাবেই নেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে, তাদের শরিক দলগুলোকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।”
নোটিশে বলা হয়েছে, জোটের অন্যান্য দলগুলো—জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক-কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন ও কমিউনিস্ট সেন্টার—সবাই একই ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থার’ অংশ ছিল। তাই এসব দলকেও একইভাবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত।
সরকার কোনো ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি