ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ভারতের নিষেধাজ্ঞায় বন্দরে আটকা শত শত পণ্যবাহী ট্রাক
ডুয়া ডেস্ক: দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ৬টি পণ্যের রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা জারির পর যশোরের বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ পরিস্থিতিতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি, বিকল্পভাবে নদী বা আকাশপথে পণ্য রপ্তানি করতে গেলে সময় ও খরচ উভয়ই কয়েকগুণ বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
আজ রবিবার (১৮ মে) থেকে এসব পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে ভারতে সুতা গার্মেন্টস পণ্য, ফ্রুট ফ্লেভার ও কার্বোনেটেড ড্রিংক তৈরিকৃত খাদ্য সামগ্রী এবং প্লাস্টিক পিভিসি বা কাঠের ফার্নিচারসহ ৬টি পণ্যের রপ্তানি বন্ধ রয়েছে।
বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মতিয়ার রহমান জানিয়েছেন, ‘শনিবার ভারতের দিল্লির বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইটিসি অ্যাক্ট ২০২২ আলোকে এফটিপি ফরেন ট্রেড, সুতা ফ্রজেন, ফুডসহ ৬টি পণ্য স্থলপথে রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। বেনাপোল দিয়ে যাবে না গার্মেন্টস পণ্যের চালান। তবে সমুদ্র ও আকাশ পথে যাবে এসব পণ্য। এতে করে ক্ষতিগ্রস্ত হবে দেশের ব্যবাসায়ীরা। তবে আগের এলসির পণ্য আমদানিতে সুযোগ চান ব্যবসায়ীরা।’
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “ভারতের নিষেধাজ্ঞা ফলে এসব পণ্য রপ্তানিতে কয়েকগুণ খরচ বাড়বে। তবে পূর্বের এলসির পণ্য বেনাপোল দিয়ে রপ্তানিতে ভারতীয় সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
তবে আমদানি-রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে গার্মেন্টস পণ্য ভারতে পাঠাতে একদিনই যথেষ্ট ছিল। এখন সেই পণ্য নদীপথে পাঠাতে সময় লাগবে ১২ থেকে ১৫ দিন। ফলে পরিবহন খরচ ও সময় দুটোই বেড়ে যাবে। এতে তাদের বাড়তি ডেমারেজ (জাহাজ বা কনটেইনার জট) গুনতে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আমদানি-রপ্তানি কারক প্রতিনিধি রউফ হোসেন বলেন, “এ বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত জানানো যাবে না। দু-এক দিন পর জানানো যাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা