ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
ভারতের মহাকাশ প্রচেষ্টা মাঝপথে থেমে গেল
ডুয়া ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন মহাকাশ অভিযান মাঝপথে ব্যর্থ হয়েছে। ‘ইওএস-০৯’ নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণের লক্ষ্যে রওনা দিয়েছিল ইসরোর রকেট পিএসএলভি-সি৬১।
রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। শুরুতে উৎক্ষেপণ সফল হলেও, তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মিশনটি মাঝপথেই বাতিল করতে হয়। উপগ্রহটিকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি।
ব্যর্থতার পর রকেটটি মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরো। সংস্থার চেয়ারম্যান ভি নারায়ণান সরাসরি সম্প্রচারকালে ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন।
পরে এক বিবৃতিতে ইসরো জানায়, এটি ছিল তাদের ১০১তম মিশন। দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে নির্দিষ্ট পর্যবেক্ষণে সমস্যা দেখা দেয়, যার ফলে মিশনটি শেষ করা সম্ভব হয়নি।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহটির ওজন ছিল ১ হাজার ৬৯৬ কেজি। এটি ৫২৪ কিলোমিটার উচ্চতায় সান-সিংক্রোনাস পোলার কক্ষপথে স্থাপন করার পরিকল্পনা ছিল।
তবে অভিযানের তৃতীয় ধাপে ব্যবহৃত মোটরটি উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পর যান্ত্রিক ত্রুটিতে আক্রান্ত হয়, যার ফলে মিশনটি ব্যর্থ হয়।
২০১৭ সাল থেকে পিএসএলভি রকেট ব্যবহার করে একাধিক মহাকাশ অভিযান চালিয়ে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট দিয়ে ৬৩টি উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে তিনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- দেশে সোনার দামে বড় পতন
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- লন্ডনে বৈশাখী উৎসব ঘিরে ঢাবি অ্যালামনাই ইউকে’র নতুন যাত্রা
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা