ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দ.আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গু-লি
ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন মো. মহিউদ্দিন শেখ (৪৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল মান্নান শেখের ছেলে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মহিউদ্দিন শেখ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত হঠাৎ এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ‘প্রায় ২৪ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় যান মহিউদ্দিন শেখ। সেখানে গিয়ে তিনি পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা শুরু করেন। শুক্রবার রাতে হঠাৎ তার মৃত্যুর খবর আসে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)