ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লায় বাজারে ভয়াবহ আগুন; পুড়ে গেছে শতাধিক দোকান
ডুয়া নিউজ: গত কয়েকমাস ধরেই দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার পর দেশের আরও কয়েকটি স্থানে আগুন লেগেছে। এবার কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের চান্দিনা স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অবস্থা বেগতিক দেখে দাউদকান্দি স্টেশন থেকে দুই ইউনিট যুক্ত হয়। পরে কুমিল্লা স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস এ নিয়ে কাজ করছে।
ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, এখানে বিভিন্ন রকমের ছোট বড় দোকান ছিল। পুড়ে গেছে শতাধিক দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকানের সবকিছু চোখের সামনে পুড়ে গেছে।
এদিকে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নির্ণয়ের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা