ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চারদিনের রিমান্ড শেষে কারাগারে কণ্ঠশিল্পী মমতাজ
ডুয়া ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চারদিনের রিমান্ড শেষে শনিবার (১৭ মে) ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রিমান্ড শেষে মমতাজ বেগমকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। তিনি মমতাজকে কারাগারে আটক রাখার আবেদন করেন। বিপরীতে, আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
এর আগে ১২ মে রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ১৩ মে মামলার শুনানিতে তদন্ত কর্মকর্তা মমতাজের সাতদিনের রিমান্ড চাইলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এ অংশ নেন মো. সাগর নামের এক শিক্ষার্থী। আন্দোলনের সময় আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলিবর্ষণ করেন। ওই সময় সাগরের বুকে গুলি লাগে এবং পেছন দিক দিয়ে গুলি বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার চার মাস পর, গত ২৭ নভেম্বর নিহত সাগরের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা