ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আল্টিমেটাম দিয়ে থানা ছাড়লেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের সবাইকে গ্রেপ্তার, ঘটনাস্থলের ও অভিযুক্তদের চিকিৎসা নেয়ার সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা। পরে দেড়টার দিকে থানা ছেড়ে দেন শিক্ষার্থীরা।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আফসার উদ্দিন বলেন, পুলিশ এখনো মূল আসামীকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকি এই ব্যাপারে তাদের কাজের অগ্রগতির কোন চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলা একাডেমি ও কালী মন্দিরের সিসিটিভি ফুটেজ চেক করলে এবং শমরিতা হাসপাতালে আসামীরা যে চিকিৎসা নিয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ উদ্ধার করলে আসামীদের শনাক্ত করা সহজ হবে; কিন্তু পুলিশ এসব কাজের কোন উদ্যোগ নেয়নি। পুলিশ যেখানে মূল ঘটনার কোন কারণ উদঘাটন করতে পারে না, সেটা পুলিশের ব্যর্থতা।
তিনি বলেন, শাহবাগ থানার নাকের ডগায় সোহরাওয়ার্দী উদ্যান। এখানকার সব অপকর্মের খোঁজ পুলিশ জানে। এমনকি তারা এর সাথে যুক্ত আছে। না হলে কিভাবে উদ্যানে মাদকের রমরমা ব্যবসা চলে ? পুলিশ প্রশাসনকে এর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিয়ে আসছি, প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
কেউ কেউ বলছেন সাম্যের হত্যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে। ইনিস্টিউটের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহিম মুন্সী বলেন, এটি একটি নির্দলীয় ব্যানার। সাম্যর লাশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা শুরু করেছে। তাদের মূখ্য দাবি বিভিন্ন জনের পদত্যাগ। কিন্তু আমাদের প্রধান দাবি, সাম্য হত্যার বিচার। সাম্য হত্যার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে যে ছুরিকাঘাত করেছিল, তাকে গ্রেপ্তার করা হয়নি। ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করতে পারলে আমরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দেবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী