ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঠান্ডায় নাক বন্ধ থাকলে করণীয়
ডুয়া নিউজ : শীত শুরুতে আবহাওয়ার পরিবর্তনের কারণে হঠাৎ করেই ঠান্ডা লেগে যায় অনেকের। একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে খুব সহজে অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। সর্দি, কাশি, গলা ব্যথার সঙ্গে অনেকসময় জ্বরও আসে।
বয়স্কদের মধ্যেও এই উপসর্গগুলো দেখা যায়। শীতের সময়ের এসব সমস্যা দূর করার জন্য সবচেয়ে ভরসাযোগ্য জিনিস হলো ঘরোয়া টোটকা। বেশ কয়েকটি পানীয় আপনি খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর সেগুলো পান করলে গলা ব্যথা থেকে নাক বন্ধ, মাথা যন্ত্রণা থেকে সর্দি-কাশি-কফের সমস্যা দূর হবে নিমিষেই।
চলুন জেনে নেওয়া যাক কোন কোন পানীয় শীতকালে আপনাকে সুস্থ-সবল রাখবে-
শীতকালে নিয়মিত আমলকি বা আমলকির রস খেতে পারলে অনেক উপকার পাবেন আপনি। এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য পাতিলেবুর রস। আমলকির রস খেলে দূর হবে কাশির সমস্যা। গলা ব্যথা, সর্দিতেও আরাম দেবে এই পানীয়। কাঁচা আমলকি চিবিয়ে খেলেও উপকার অনেক।
আদা এবং পাতিলেবুর রস মিশিয়ে তৈরি করে নিন চা। এই চা শীতের দিনে পান করলে গলা ব্যথায় আরাম পাবেন। সর্দি, কাশি কিংবা জ্বর হলেও খেতে পারেন লেবু এবং আদার রস মেশানো চা। কাশির সমস্যা কমাবে আদার রস।
শীতের সময়ে প্রতিদিন গরম দুধে হলুদ মিশিয়ে পান করুন। এই পানীয়ের রয়েছে অনেক গুণ। বিভিন্ন ভাবে ভালো রাখবে আপনার শরীর। গরম দুধে হলুদের সঙ্গে মিশিয়ে নিতে পারেন সামান্য গোলমরিচ এবং মধু। এই পানীয় শীতে শরীর গরম রাখবে।
অ্যাপেল সিডার ভিনিগারও ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে শীতকালে পান করতে পারেন আপনি। এর সঙ্গে মিশিয়ে নিন লবঙ্গ। অ্যাপেল সিডার ভিনিগার খাইখাই ভাব কমায় এবং মেটাবলিজম রেট বাড়ায়। ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে।
শীতকালের মূল সমস্যা হলো সর্দি-কাশি। এক্ষেত্রে অব্যর্থ ওষুধ তুলসি পাতা। চায়ের মধ্যে মিশিয়ে নিতে পারেন তুলসি পাতার রস। তুলসি পাতার রস কাশির সমস্যা যেমন কমাতে সাহায্য করে তেমনই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)