ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফের উড়বে নভোএয়ার
ডুয়া ডেস্ক: বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার আগামী বুধবার (২১ মে) থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট চালু করবে। টিকিটের মূল্যে ১৫ শতাংশ ছাড়েরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে, গত ২ মে থেকে নভোএয়ারের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ছিল।
দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্সটি ফ্লাইট সাময়িক বন্ধ করার পর নানা আলোচনা শুরু হয়। তখন সংবাদ প্রচার হয় যে, প্রতিষ্ঠানটি তাদের এয়ারক্র্যাফটসহ অন্যান্য সম্পদ বিক্রির পরিকল্পনা করছে। সম্ভাব্য বিদেশি ক্রেতারা এয়ারক্র্যাফটগুলোর নিরীক্ষা করার জন্য ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি নতুন বিনিয়োগ আনার জন্য এবং বহরে আরও এয়ারক্র্যাফট যোগ করে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে পুরোনো এয়ারক্র্যাফট বিক্রি করা হচ্ছে বলে গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
তবে আজ বৃহস্পতিবার (১৫ মে) নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, “ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। আগামী বুধবার থেকে আবার অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু করছেন।”
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘যাত্রীরা বৃহস্পতিবার থেকেই নভোএয়ারের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারছেন।’
প্রসঙ্গত, নভোএয়ার ২০১৩ সালের ৯ জানুয়ারি বাণিজ্যিক উড়ান শুরু করে এবং বর্তমানে দেশের অভ্যন্তরীণ ৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে সংস্থাটি দিনে একাধিক ফ্লাইট পরিচালনা করে। এছাড়া ঢাকা-কলকাতা আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালানো হতো, তবে কিছু বছর ধরে এটি বন্ধ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?